spot_img

সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে লংমার্চ কর্মসূচি পালন কতটা যৌক্তিক, সেটিও ভাবা প্রয়োজন।

এ সময় দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে তাদের সাঁতার শেখানো এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ