spot_img

এমবোলোর শেষ মুহুর্তের গোলে জয়বঞ্চিত মেসির মায়ামি

অবশ্যই পরুন

এমএলএসে অভিষেক ম্যাচেই নায়ক হলেন ব্রিল এমবোলোর। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টা ইউনাইটেডকে ইন্টার মায়ামির বিপক্ষে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় আটলান্টা। শেষদিকে ফ্রিসকো কাইসেদো বক্সের মধ্যে এমবোলোকেকে ফেলে দিলে পেনাল্টি পায় আটলান্টা। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে সমতায় ফেরান সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।

ম্যাচের ৩২ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। তবে কয়েক মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। তমাস জ্যাকবের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ক্যাসেমিরোর গায়ে লেগে বল চলে যায় আলমিরনের কাছে। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোল করেন লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর আরেকটি সুযোগ পেয়েছিল আটলান্টা। ৭৩ মিনিটে ভিডিও রিভিউয়ের পর বক্সে আলমিরনের ওপর ক্যাসেমিরোর ফাউলের কারণে পেনাল্টি পায় তারা। তবে আলমিরনের নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার।

শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে সফল হন এমবোলো। ম্যাচের শেষ মুহূর্তে মায়ামির একাধিক আক্রমণও সামাল দেয় আটলান্টার রক্ষণ। গোলরক্ষক লুকাস হোয়োস মেসির একটি শট ঠেকানোর পাশাপাশি পাওলো দিয়াজ গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে এক পয়েন্ট এনে দেন।

আগামী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময়) অরল্যান্ডো সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে আটলান্টা ইউনাইটেড। আর একই দিন ভোর সাড়ে ৬টায় শিকাগোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় মিনাবে নিহত শিক্ষার্থীদের শোক বয়ে বেড়াচ্ছেন ইরানিরা

২৮ ফেব্রুয়ারি, ২০২৬। ইতিহাসের পাতায় 'যুদ্ধ' অধ্যায়ে নতুন করে নাম লেখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টার্গেট 'ইরান'। তবে, টার্গেট 'প্রি-ডিসাইডেড'...

এই বিভাগের অন্যান্য সংবাদ