spot_img

নেপালের টানেল থেকে বন্যার ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার

অবশ্যই পরুন

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, লু হাইতাওয়ের শরীরে কোনো দৃশ্যমান আঘাত নেই এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার শরীরে সামান্য হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা গেছে।

কর্তৃপক্ষের ধারণা, এসব টানেলের ভেতরে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন। লু হাইতাওকে উদ্ধারের মধ্য দিয়ে এখন পর্যন্ত এসব টানেল থেকে জীবিত উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) একই নদীর ওপরের আপার ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ৩৪৪ জন নিহত হয়েছেন। এখনও প্রায় ৪ হাজার ৮৮৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তাদের অনেকেই তীর্থযাত্রী ও ট্রেকার।

এদিকে চীন জানায়, তিব্বতে বন্যায় ৩১ জন মারা গেছেন এবং ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, তিব্বতে এখনও ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলেও জানায় তারা।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবির

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ