spot_img

মোনাকোর কাছে হেরে টানা তিনম্যাচ জয়হীন পিএসজি

অবশ্যই পরুন

লিগ ওয়ানে মৌসুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঘরের মাঠে এএস মোনাকোর কাছে ২-১ গোলে হেরে টানা তৃতীয় ম্যাচেও জয়হীন থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১২-১৩ মৌসুমের পর এবারই প্রথম লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকল পিএসজি।

তবে এমন হতাশাজনক শুরুর পরও দল নিয়ে আতঙ্কিত নন কোচ লুইস এনরিকে। বরং ম্যাচে দলের পারফরম্যান্স ও পরিসংখ্যানের ইতিবাচক দিকগুলোতেই নজর দিচ্ছেন তিনি।

ম্যাচ শেষে এনরিকে বলেন, আমি যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের এটি মাত্র শুরু। আমরা এখনো সেরা অবস্থায় পৌঁছাতে পারিনি। তবে এই ম্যাচে আমাদেরই জেতা উচিত ছিল। ফুটবল কখনো কখনো এমনই— ব্যাখ্যার বাইরে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের মানসিকতা আমাকে সবচেয়ে বেশি আশাবাদী করেছে। সামনে দারুণ একটি প্রতিযোগিতা হবে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। ম্যাচের প্রত্যাশিত গোলের হিসাবও আমাদের পক্ষেই ছিল।

মোনাকোর বিপক্ষে ম্যাচে ৩১ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মারকুইনোস। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় মোনাকো। ফ্লাভিও নাজিনহো সমতা ফেরানোর পর ৭২ মিনিটে স্টানিস ইদুম্বোর গোলে জয় নিশ্চিত করে তারা।

পিএসজি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মোনাকোর বিপক্ষে আমরা জিততে সমস্যায় পড়েছি। এখন আমাদের চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে হবে। এটি আমাদের প্রতিযোগিতা। এই দল ও কোচের ওপর আমার পূর্ণ আস্থা আছে।

এদিকে, এই হারের কয়েক ঘণ্টা আগেই বড় কয়েকটি চুক্তি নবায়নের ঘোষণা দেয় পিএসজি। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে কোচ লুইস এনরিকের। পাশাপাশি দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে ক্লাবটি।

তিন ম্যাচে তিন জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে মোনাকো। অন্যদিকে পিএসজির এটি মৌসুমের প্রথম হার। এর আগে রেন ও লিলের বিপক্ষে টানা ২-২ গোলে ড্র করেছিল তারা। গত মাসে ফরাসি সুপার কাপেও লেন্সের কাছে হেরেছিল পিএসজি।

সর্বশেষ সংবাদ

প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি?

নেপালের আকস্মিক বন্যায় ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়ার পর ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবিত ফিরেছেন জলবিদ্যুৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ