spot_img

এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, আছেন যারা

অবশ্যই পরুন

জাতীয় দলের সব ক্রিকেটারদেরই এই স্কোয়াডে নেওয়া হয়েছে। দলটিকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তাওহীদ হৃদয় থাকবেন সহকারী অধিনায়ক। বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়েতে। সেই সফরের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। পেসার হাসান মাহমুদকেও রেখেছেন নির্বাচকরা। এছাড়া নাহিদ রানা ও তাসকিন আহমেদ নেই। নাহিদ চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি। তাসকিনকে রাখা হয়েছে বিশ্রামে। নেই আব্দুল গাফফার সাকলাইন ও কাজী নুরুল হাসান সোহান।

নাগোয়া শহর থেকে ৪০ মিনিটের দূরত্বের ‘করোগি স্পোর্টস পার্ক’-এ হবে ক্রিকেটের ম্যাচগুলো।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান,নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ