spot_img

প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহবান টেলিযোগাযোগমন্ত্রীর

অবশ্যই পরুন

প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২২ আগস্ট) সকালে প্রেসক্লাবে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহবান জানান।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আরাফাত রহমানের মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। প্রযুক্তি ও ক্রীড়ার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সফলতার ভিত্তি রচনায় অন্যতম ভূমিকা ছিল আরাফাত রহমান কোকোর। তার স্বপ্ন ছিল মাদকমুক্ত, স্পদনশীল যুব সমাজ গড়ার। তাই তার আদর্শ ও স্বপ্ন ধারণ করে খেলাধুলার মধ্য দিয়ে তাকে অমর করে রাখার আহবানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ