spot_img

মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা ‘নতুন আঞ্চলিক ব্যবস্থা’র মুখে বিদেশি পরাশক্তিগুলোর রাজনৈতিক ও সামরিক প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এখন এ অঞ্চল থেকে একটি ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গালিবাফ ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) শীর্ষ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি লেখেন, প্রিয় আবু মাহদি ও হজ কাসেম! আজ যা দৃশ্যমান, তা আপনাদের আজীবন সংগ্রাম ও পবিত্র রক্তের সুফল।

ইরানি স্পিকার উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হতে যাওয়া নতুন আঞ্চলিক ভারসাম্যে অভ্যন্তরীণ ও দ্বিপক্ষীয় বিষয়ে বিদেশি শক্তিগুলোর নাক গলানোর সুযোগ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়ছে।

একই সঙ্গে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নদী থেকে সাগর পর্যন্ত ভূখণ্ড বিস্তারের ঐতিহাসিক নীলনকশা এখন পুরোপুরি একটি দিবাস্বপ্নে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

হেডিংলি টেস্ট দিয়ে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচের লড়াই। তবে ইংলিশদের বিপক্ষে এই সিরিজ শেষ হতে না...

এই বিভাগের অন্যান্য সংবাদ