spot_img

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

অবশ্যই পরুন

সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মঙ্গলবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

জুলাই হত্যা, রায় জালিয়াতিসহ এখন পর্যন্ত সব মিলিয়ে খায়রুল হকের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ৯টিতেই তিনি জামিন লাভ করেছেন। এর আগে এক রিট মামলার আদেশে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া খায়রুল হককে নতুন করে গ্রেফতার না দেখাতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে একে একে হাইকোর্ট ও আপিল বিভাগ জামিন বহাল রাখেন।

উল্লেখ্য, এবিএম খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ