ভারতীয় দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার মাথা ন্যাড়া ছবি ঘিরে সামাজিকমাধ্যমে হইচই পড়ে গেছে। যেখানে দেখা যায়, নয়নতারা মাথা ন্যাড়া করে ফেলেছেন। ভাইরাল হয়ে যায় মুহূর্তেই নেটদুনিয়ায়।
এও শোনা যায়, ‘টক্সিক’ সিনেমার মুক্তির আগে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা মন্দিরে গিয়ে নাকি মাথার চুল উৎসর্গ করেছেন অভিনেত্রী। নয়নতারার ছবি ভাইরাল হতেই শুরু হয় জোর আলোচনা।
জানা গেছে, ভাইরাল ছবিগুলো আসল নয়। ফ্যাক্ট চেক-এ ধরা পড়েছে ছবিগুলো এডিট করা। বাস্তবে নয়নতারা তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেননি।
সম্প্রতি তিরুমালা মন্দিরে নয়নতারার সফরের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে অনলাইনে নানা পোস্ট ছড়াতে শুরু করে।
এমন আলোচনার মাঝেই কয়েকটি ছবি পোস্ট করা হয়, যেখানে অভিনেত্রীকে ন্যাড়া মাথায় দেখা যায়।
পোস্টগুলোতে দাবি করা হয়, মন্দিরে গিয়ে নয়নতারা চুল উৎসর্গ করেছেন। সামাজিকমাধ্যম এক্স-এও সেই ছবি শেয়ার করেন। ফলে খুব দ্রুতই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। বিশেষ করে ‘টক্সিক’ সিনমাকে ঘিরে এখন নয়নতারাকে নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকায় এই দাবি আরও বেশি করে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করতে নয়নতারার তিরুমালা সফরের আসল ছবির সঙ্গে সেগুলোর তুলনা করা হয়। সেখানেই স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ছবিগুলো আসলে এডিটেড। যদিও এ বিষয়ে এখনও নয়নতারার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

