spot_img

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী

অবশ্যই পরুন

‘অপারেশন সিঁদুর’কে সামরিক সাফল্য হিসেবে তুলে ধরে ভারতের তৈরি তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী বলেছে, বলিউড সিনেমার মতো নাটকীয়ভাবে ঘটনা উপস্থাপন করে যুদ্ধের প্রকৃত ফলাফল বদলে দেয়া যাবে না। বরং তথ্যচিত্রটি সামরিক পরাজয়কে সাফল্য হিসেবে দেখানোর একটি প্রচেষ্টা মাত্র। একই সঙ্গে ভবিষ্যতে ভারত কোনও হামলা চালালে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান।

ভারতীয় কনটেন্ট নির্মাতাদের তৈরি তথ্যচিত্রটিকে ‘অতিরিক্ত নাটকীয়, অতিরঞ্জিত এবং তথ্যগতভাবে ভুল’ বলেও আখ্যা দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। ওই তথ্যচিত্রে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাক্ষাৎকারও রাখা হয়েছে।

আইএসপিআর বলেছে, তথ্যচিত্রটিতে গভীরতা ও ভারসাম্যের অভাব এতটাই বেশি যে এটিকে একই সঙ্গে ‘ট্র্যাজেডি ও কমেডি’ বলা যায়। নির্বাচিত অংশের সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউডের সিনেমার মতো দৃশ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত তথ্য বদলে অভিযানের ফলাফল নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তথ্যচিত্রটিতে থাকা বিভিন্ন বক্তব্যের মধ্যে ‘মৌলিক অসঙ্গতি’ রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তাদের মতে, এতে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নতুন বয়ান তৈরির বিলম্বিত প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

আইএসপিআর বলেছে, তথ্যচিত্রটিতে পাকিস্তানের সেনাপ্রধানের ২০২৫ সালের ১৬ এপ্রিলের একটি বক্তব্যের সঙ্গে ২২ এপ্রিলের পেহেলগাম হামলার ইচ্ছাকৃত যোগসূত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। এটিকে ‘কোনও ভিত্তি ছাড়াই ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো’ বলে মন্তব্য করেছে তারা।

ভারত পরে দাবি করেছিল, পেহেলগাম হামলার তিন অভিযুক্তকে শনাক্ত করে ২০২৫ সালের ২৮ জুলাই হত্যা করা হয়েছে। অর্থাৎ কথিত ‘অপারেশন সিঁদুরের’ ৮২ দিন পর তাদের হত্যা করা হয়। কিন্তু তথ্যচিত্রে অপারেশন সিঁদুরকেই পেহেলগাম হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান হিসেবে দেখানো হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী প্রশ্ন তুলেছে, ‘যদি কথিত হামলাকারীদের ২৮ জুলাই হত্যা করা হয়ে থাকে, তাহলে ৭ মে ভারত কাদের শাস্তি দেয়ার দাবি করছে?’

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও বলেছে, ‘১০০ শতাংশ মিশন সফল’ হওয়ার দাবির সঙ্গেও সামরিক অভিযানের বাস্তব রেকর্ডের মিল নেই। তাদের দাবি, ‘মার্কা-ই-হক’ সংঘর্ষের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের হামলা প্রতিহত করে আটটি সামরিক বিমান ভূপাতিত করেছিল।

সর্বশেষ সংবাদ

নায়িকা নয়নতারার ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল!

ভারতীয় দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার মাথা ন্যাড়া ছবি ঘিরে সামাজিকমাধ্যমে হইচই পড়ে গেছে। যেখানে দেখা যায়, নয়নতারা মাথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ