spot_img

সার উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে। যে সংকটের কথা বলা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, যারা সার সংকটের ষড়যন্ত্র করছে; তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো পেয়াজ আমদানি করতে হয়নি। উৎপাদিত পেয়াজ স্টোরেজ করার ব্যবস্থা করছে সরকার। এতে তিন লাখ টন পেয়াজ স্টোরেজ করা যাবে।

তিনি দাবি করেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাচা মরিচের দাম নিয়ন্ত্রণ করা গেছে। আগামী বছর থেকে কাচা মরিচ যেন আমদানি করতে না হয়, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। টমেটো ও আদার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন থেকে প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লাখ কৃষককে কার্ড দেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আজ ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়তার সাথে কাজ করছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ