বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। পাশাপাশি জাহাজ থেকে দূষণ প্রতিরোধ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রমেও পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।
এছাড়া প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হবে।

