spot_img

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে রেনশ, বাদ ওয়েদারাল্ড

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার জেক ওয়েদারাল্ডকে ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ দিয়ে তার জায়গায় বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশকে দলে নেয়া হয়েছে। প্রতিবেদন আইসিসির

আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ৩০ বছর বয়সী রেনশ। সর্বশেষ ২০২৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। সেবার নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রেনশ।

এরপর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে আর সুযোগ পাননি তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও টেস্ট স্কোয়াডে ফিরলেন রেনশ।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়। ম্যাচে ওয়েদারাল্ডের ব্যাট থেকে আসে মাত্র ২৩ ও শূন্য রানের ইনিংস। দুই ইনিংসে ব্যর্থতার পরই দল থেকে বাদ পড়তে হলো তাকে।

এদিকে নিয়মিত তিন নম্বর ব্যাটার মার্নাস লাবুশেনের ওপরও আস্থা রেখেছে অস্ট্রেলিয়া। তবে তার জায়গা নিয়েও যে প্রশ্ন রয়েছে, সেটি স্পষ্ট করেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

লাবুশেনের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করা ৩১ রান প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, তিনি ব্যাটিংয়ের সময় ভালোই দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ৩১ রান বড় কোনো স্কোর নয় এবং সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন লাবুশেন।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস এবং পেসার স্কট বোলান্ডও রয়েছেন। প্রয়োজনে দুজনেরই একাদশে ফেরার সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

সিরিজ সূচি
প্রথম টেস্ট: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, ম্যাকে

সর্বশেষ সংবাদ

সার উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে। যে সংকটের কথা বলা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ