spot_img

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ

অবশ্যই পরুন

ভারতে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম স্বাভাবিক চলছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

এ কারণে আজ শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের অবসরের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী

আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ