spot_img

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

অবশ্যই পরুন

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ও মঞ্চ নাটক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুনভাবে নিরূপণ করা হবে, তা স্পষ্ট নয়। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যেতে পারবে না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর দেশটিতে সফর একেবারেই অনুচিত হবে। দেশের জনগণও তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং খুনিদের ফেরত পাঠিয়ে, সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করিয়ে, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে।

সর্বশেষ সংবাদ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক...

এই বিভাগের অন্যান্য সংবাদ