spot_img

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ৪০টি যুদ্ধজাহাজ ছিল, এখন একটিও নেই: আইআরজিসি

অবশ্যই পরুন

তৃতীয় রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধজাহাজও নেই। এমনটি জানিয়েছেন আইআরজিসি’র কমান্ডার মোহেব্বি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র কমান্ডার মোহেব্বি বলেছেন, রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধজাহাজও নেই।

তিনি আরও বলেন: যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো হুমকি আসে, তবে লক্ষ লক্ষ মাইলজুড়ে দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, সমস্ত আমেরিকান ও নন-আমেরিকান সিস্টেম এবং এমনকি ইন্টারনেটের সাথে সংযুক্ত বৈশ্বিক অবকাঠামোও ঝুঁকির মধ্যে পড়বে।

কমান্ডার মহেব্বি বলেন, মার্কিন সামরিক শক্তি একই সাথে একাধিক রণাঙ্গনে যুদ্ধ করার ওপর ভিত্তি করে গঠিত এবং ইরানের সাথে যুদ্ধ করতে এসে তাদের অস্ত্র সংখ্যা কমে যাওয়ার ঘটনা প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে রাশিয়া ও চীনের মোকাবেলায় আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।সূত্র পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ