spot_img

‘যখন ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়’

অবশ্যই পরুন

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

যেখানে ফুটে উঠেছে কাছের মানুষদের ভণ্ডামি, ভুল ধারণা এবং মানুষের কটূক্তিতে মন ভেঙে যাওয়ার কষ্ট। তবে পাশাপাশি নিজের মূল্য ধরে রাখার ও শক্ত থাকার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’

কাছের মানুষদের থেকে পাওয়া আঘাতের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে। কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’

আপনজনদের এমন আচরণে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারে, তা স্বীকার করে অভিনেত্রী যোগ করেন, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় জানিয়ে প্রভা তার অনুরাগী ও পাঠকদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনার পর বারবার হামলা-নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তুলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ