spot_img

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাব্বির ও শামীম পাটোওয়ারী

অবশ্যই পরুন

টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার দেশটির ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। বাংলাদেশ স্কোয়াডে আছেন অলরাউন্ডার সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারী।

এছাড়াও দলে আছেন হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি এবং উদীয়মান পেসার রিপন মনড্ল। দলটিকে নেতৃত্ব দেবেন ইরফান শুক্কুর। আগামী ১৪ আগস্ট বাংলাদেশ হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়ায় উড়াল দেবে।

এই সিরিজটি খেলার জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে যাচ্ছে বাংলাদেশ এইচপি দল।

বাংলাদেশ স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহরব হাসান, সাইমুন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ