spot_img

বাংলাদেশের একাদশ কেমন হবে, যা জানালেন নাজমুল হোসেন শান্ত

অবশ্যই পরুন

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ আগস্ট)বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে গড়াবে প্রথম টেস্ট।

আজ বুধবার (১২ আগস্ট) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বহুল আকাঙ্ক্ষিত এই সিরিজ নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি তিনি মুখ খুলেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও পেসার শরিফুল ইসলামের চোট নিয়েও।

অস্ট্রেলিয়া এরই মধ্যে নিজেদের একাদশ ঘোষণা করেছে। কিন্তু চোটের সমস্যার কারণে বাংলাদেশ এখনো একাদশ ঠিক করে পারেনি। শান্ত জানিয়েছেন, ম্যাচের দিন সকালেই একাদশ চূড়ান্ত হবে। তিনি বলেন, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব।’

গত ১৪ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে পেশির চোটে পড়েন লিটন। চোট ব্যবস্থাপনায় কিছু বিভ্রান্তির কারণে অনুমিত সময়ের বেশ পরে মাঠে ফেরা হচ্ছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে কোনো সংস্করণেই খেলা হয়নি তার।

এমনকি অস্ট্রেলিয়ার সফরের শুরুতে ডারউইন টেস্টের স্কোয়াডেও ছিলেন না লিটন। তবে ফিটনেসের নাটকীয় উন্নতিতে টেস্ট দলে ফেরেন বাংলাদেশ দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটার। এবার মূল মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় তিনি।

লিটনের চোট নিয়ে নাজমুল শান্ত জানান, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। ধারাবাহিকতা আছে তার। কাল যে টেস্ট শুরু হবে আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে।’

পরে শরিফুলকে নিয়েও আশার কথা জানিয়েছেন শান্ত, তবে প্রথম টেস্টে এই বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। টাইগার টেস্ট অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘শরিফুল ফিটনেস টেস্ট পাস করেছে। ভালো বোলিংও করছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে।’

পায়ের চোটের আগে দারুণ ফর্মে ছিলেন এবাদত হোসেন। কিন্তু চোট কাটিয়ে ফেরার পর ভালো করতে পারছেন না। তবে অধিনায়কের আস্থা আছে এবাদতকে নিয়ে, ‘এবাদত ইনজুরির আগে দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফেরার পর ২-৩টি টেস্ট খেলেছে। ভালো বোলিং করছে। কাল খেলার সুযোগ পেলে আশা করি দলের জন্য বিশেষ কিছু করবে।’

সর্বশেষ সংবাদ

মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: সৌদি বাদশাহ

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের মক্কা চুক্তিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারত্ব হিসেবে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ