spot_img

সেই ওমরের বাঁশিতেই মাঠে গড়াবে উয়েফা সুপার কাপ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে পারেননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে সেই হতাশা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছেন তিনি। এবার উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এই সোমালিয়ান রেফারি। প্রথম আফ্রিকান হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। কঠিন সময়ে পাশে দাঁড়ানো সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর।

বিশ্বকাপের রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওমর আরতান। কিন্তু সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মায়ামি থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা যায়। ফিফার এলিট রেফারিকে এভাবে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এর প্রায় দুই মাস পর সেই ওমর আরতানের কাঁধেই উঠেছে উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব। তবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারার সেই দুঃসময় এখনো ভুলতে পারেননি তিনি। একই সঙ্গে সেই কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের কথাও মনে রেখেছেন সোমালিয়ার এই রেফারি।

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর ছুটি ঘোষণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ