spot_img

অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের, নির্মাতাদের ২১ দিনের সময়

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন ও সরবরাহের গতি দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২১ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ দেশটির প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকে এ নির্দেশনা দিয়েছেন। এতে অত্যন্ত দ্রুততার সঙ্গে অস্ত্র সরবরাহ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা উপস্থাপনের কথা বলা হয়েছে।

স্মারকে ফেইনবার্গ বলেন, বহু বছর ধরে চলা উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। সামরিক কর্মসূচির গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি দ্রুত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

পেন্টাগন যখন প্যাট্রিয়ট ও থাডসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় পূরণের চেষ্টা করছে, ঠিক তখনই এই নির্দেশনা দেওয়া হলো। সংশ্লিষ্টদের ধারণা, ইরানের সঙ্গে প্রায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (CSIS) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুদ্ধের আগে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল প্রায় ২ হাজার ২০০টি। যুদ্ধের পর সেই মজুদ অন্তত ৬৫ শতাংশ কমে ৮২৭টির নিচে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, থাড (THAAD) ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে কমেছে। যুদ্ধের আগে যেখানে এর সংখ্যা ছিল প্রায় ৪৫২টি, সেখানে তা কমে ২৭৮টির নিচে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। কিছু সূত্রের দাবি, থাডের ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে পেন্টাগন। তবে কমে যাওয়া অস্ত্রের মজুদ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা আবারও দেখিয়ে দিয়েছে, উচ্চমাত্রার আধুনিক সংঘাতে কয়েক সপ্তাহের মধ্যেই একটি দেশের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে যেতে পারে। ফলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতির ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। পার্সটুডে

 

সর্বশেষ সংবাদ

রদ্রিকে না পেয়ে হতাশ মরিনহো

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। তার বার্সেলোনা যাত্রার খবরে বেশ হতাশ হয়েছেন অল হোয়াইটদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ