spot_img

‘অন্য বিষয় নিয়ে ভিডিও বানান, ভিউ পাবেন’

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের ব্যক্তিজীবন নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৩৪ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের সম্পর্ক রয়েছে—এমন দাবি করে বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জনের জবাব দিয়েছেন ম্রুণাল নিজেই।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজে ম্রুণাল ও যশস্বীর একটি ভিডিও শেয়ার করে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই পোস্টে মন্তব্য করে অভিনেত্রী স্পষ্ট করে দেন, দুজনকে একসঙ্গে কোথাও দেখা গেলেই তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

ম্রুণাল লেখেন, ‘ভাই, কিছুটা সহজভাবে নিন…দুজন একসাথে কোথায়? কিভাবে আপনি লোকেরা এত শিক্ষিত হয়ে এই গুজবকে সত্যি মনে করতে শুরু করেন?’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার পরামর্শ দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘দেশের বড় সমস্যা দেখুন।’

পরে আরো একটি মন্তব্যে ম্রুণাল লেখেন, ‘দেশে কি কিছুই হচ্ছে না? জেন জি-র থেকে কিছু শিখুন এবং সঠিক বিষয়গুলোর ওপর ভিডিও বানান, তা হলে আরো ভিউ পাবেন।’

এর আগে অভিনেতা ধানুশের সঙ্গেও ম্রুণালের নাম জড়িয়েছিল।

এমনকি তাঁদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবরকে শুরু থেকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী। ম্রুণাল স্পষ্ট জানিয়েছিলেন, এমন কিছু ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।

ধানুষ যখন ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন, তখনও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সে সময় ম্রুণাল বলেছিলেন, ‘আপনি অজয় দেবগন স্যারের কাছে জিজ্ঞেস করুন, তিনিই ধানুশকে ডেকেছিলেন।’

এদিকে পেশাগত জীবনে ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ