spot_img

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ও নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (৯ আগস্ট) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু এ অবস্থান স্পষ্ট করেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল ১৫ দফার ওই নথি প্রত্যাখ্যান করেছে। হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো কার্যক্রম শুরু হবে না। তার ভাষায়, নিরস্ত্রীকরণ বলতে শুধু ভারী অস্ত্র নয়, কম ভারী অস্ত্রসহ হামাসের সব ধরনের অস্ত্র সরিয়ে নেওয়াকে বোঝানো হচ্ছে। ইসরায়েল কোনো নামমাত্র বা প্রতীকী নিরস্ত্রীকরণ মেনে নেবে না।

যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের কিছু আপত্তি ও বিকল্প প্রস্তাব রয়েছে বলেও জানান নেতানিয়াহু। তিনি বলেন, প্রস্তাবগুলোর কিছু অংশ ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু অংশ গ্রহণযোগ্য নয়। নিজেদের অবস্থানের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সক্ষমতা ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় যুদ্ধ বন্ধে তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত ‘বোর্ড অব পিস’ যুদ্ধ-পরবর্তী গাজার জন্য একটি রূপরেখা তৈরির উদ্যোগ নেয়। হামাস এই পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেলেও ইসরায়েল শুরু থেকেই এর বিভিন্ন শর্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজাকে নিরস্ত্র করা এবং ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে হতো। ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রী এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট অবস্থান জানানোর দাবি জানিয়েছিলেন।

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলি বাহিনী ও নাগরিকদের জন্য যে কোনো হুমকি মোকাবিলায় আইডিএফ অভিযান চালিয়ে যাবে।

এদিকে গাজা নিয়ে অবস্থানের পাশাপাশি পশ্চিম তীর বা গাজায় কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল কখনোই গাজা কিংবা পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবে না।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

রদ্রিকে না পেয়ে হতাশ মরিনহো

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। তার বার্সেলোনা যাত্রার খবরে বেশ হতাশ হয়েছেন অল হোয়াইটদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ