যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) পাওয়ার সুযোগ সীমিত করতে আবারও দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কয়েক সপ্তাহ আগে মার্কিন সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখে রায় দেওয়ার পরই বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প এই কড়া পদক্ষেপে সই করলেন।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কূটনীতিক এবং দেশটিতে আক্রমণকারী বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্যদের সন্তানরা মার্কিন ভূখণ্ডে জন্মগ্রহণ করলেও তারা আর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না। একই বিধান বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও কঠোরভাবে কার্যকর হবে।
এছাড়া তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ পুরোপুরি বন্ধ করতে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে, শুধুমাত্র সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে যেসব গর্ভবতী নারী পর্যটন সুবিধায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, তাদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে সিটিজেনশিপ পাবে না।

