spot_img

দল পেলেও এসএ টি–টোয়েন্টিতে অনিশ্চিত রিশাদ

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে দল পেয়েছেন রিশাদ হোসেন। তবে বাংলাদেশি এই লেগ স্পিনার টুর্নামেন্টটিতে খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। কারণ এসএ টি-টোয়েন্টির সূচির সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্ভাব্য সূচি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে রিশাদের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন ২০২৭ মৌসুমের জন্য বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন এই লেগি। তবে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর।

এই টুর্নামেন্টি মাঠে গড়ানোর কথা রয়েছে ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। যদিও এখনো বিপিএলের সূচি চূড়ান্ত হয়নি, তবে জানুয়ারি–ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাবনা বেশি। আগের আসরগুলোর আর্থিক জটিলতা এড়াতে এবার বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পরিকল্পনাও করছে বোর্ড।

সূচিতে সাঙ্গঘর্ষিক হলে হলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল মিস করতে হতে পারে রিশাদকে। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে গিয়ে বিপিএলের সর্বশেষ আসরে অংশ নিতে পারেননি তিনি।

তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘বিপিএল যদি ওই সময়ে না হয়, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দুটি টুর্নামেন্ট একই সময়ে হয়, তাহলে বোর্ড বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’

বিসিবির ওই কর্মকর্তা আরও জানান, এসএ২০ নিলামে দল পাওয়ার পর এখন রিশাদকে অনাপত্তিপত্রের জন্য আবেদন করতে হবে। এরপরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বোর্ড।

তিনি বলেন, ‘আজই (গতকাল, ৫ আগস্ট) রিশাদ এসএ২০তে দল পেয়েছে। নিলামের পর তারা এনওসির জন্য আবেদন করবে। এরপর বোর্ড বিষয়টি বিবেচনা করবে। এর আগে হোবার্ট হারিকেন্স আগেভাগেই আবেদন করেছিল। এবারও আবেদন এলে বোর্ড সেটি পর্যালোচনা করবে।’

একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, প্রতিটি এনওসির আবেদন আলাদাভাবে বিবেচনা করা হয়। আগেরবার রিশাদ বিপিএল মিস করেছেন বলেই এবারও একই সিদ্ধান্ত হবে; এমন কোনো নিশ্চয়তা নেই।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন রিশাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ১১ ইনিংসে শিকার করেন ১৫ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের একজন হিসেবে শেষ করা এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এসএ২০র মঞ্চে খেলার সুযোগ।

সর্বশেষ সংবাদ

ইরানের ‘কাসেম বাসির’ যে কারণে মার্কিন নৌবহরের ‘মাথাব্যথা’

পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন সমীকরণে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’। ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ