spot_img

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ

অবশ্যই পরুন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, ইতোমধ্যে সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সংবাদ

তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা আইনের আশ্রয় নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা উৎপাদন আইনের (ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট) বিশেষ ধারা প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ