spot_img

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

অবশ্যই পরুন

নিজের পদ টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনের সহায়তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একান্ত ভার্চুয়াল বৈঠকে বসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টি সম্পর্কে অবহিত অন্তত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, সোমবারই (৩ আগস্ট) রুবিওর সঙ্গে ফিফা সভাপতির ফোনালাপের কথা রয়েছে। খবর আনাদোলুর।

একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে বলেছে, ‘যুক্তরাষ্ট্র কীভাবে ফুটবলকে সফট পাওয়ার বা কূটনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে, তা নিয়ে আলোচনা করতে রুবিও’র কথা আলাপ করবেন ইনফান্তিনো। তবে আমরা সবাই জানি, এর মূল উদ্দেশ্য হলো নিজের পদ রক্ষা করা। এই মুহূর্তে এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য নেই।’

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর অবস্থান নড়বড়ে হয়ে গেছে। পদ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো।

ফিফা–ট্রাম্প সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্তের দাবি, ইনফান্তিনোকে তলবের আহ্বান
বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দিতে চেয়েছিল ফিফা। তবে মহাদেশীয় কনফেডারেশন ও জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর তীব্র বিরোধিতার মুখে গত শুক্রবার (৩১ জুলাই) ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের সেই প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় তারা।

ওই প্রস্তাব ভেস্তে যাওয়ার পর ফুটবলে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি একপ্রকার অনাস্থা জানায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এ ছাড়া উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) সে পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।

এদিকে সোমবার ইনফান্তিনোকে ফিফা সভাপতি পদে টিকিয়ে রাখার দৌড়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) একই পথ অনুসরণ করতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ফের বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।...

এই বিভাগের অন্যান্য সংবাদ