spot_img

মায়ামির হয়ে মাঠে ফিরছেন মেসি

অবশ্যই পরুন

আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি। কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।

মূলত, বিশ্বকাপ ফাইনালে খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তাই তাকে ছাড়াই মেজর লিগ সকারের কয়েকটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। তবে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

বাংলাদেশ সময় রোববার ভোরে নিজেদের মাঠ এনইউ স্টেডিয়ামে কলম্বাস ক্রুর মুখোমুখি ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই প্রায় দুই সপ্তাহ পর আবার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে মেসির।

এরই মধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইন্টার মায়ামির কোচ গিলের্মো হয়োস নিশ্চিত করেছেন কলম্বাসের বিপক্ষে স্কোয়াডে থাকবেন লিও।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্থায়ী করতে যাচ্ছে ভিসা বন্ড কর্মসূচিকে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার...

এই বিভাগের অন্যান্য সংবাদ