spot_img

যুদ্ধে জয়ী ইরান: গালিবাফ

অবশ্যই পরুন

ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে। তবে সেই বিজয়কে টেকসই করতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন দেশের প্রধান চ্যালেঞ্জ।

গালিবাফ বলেন, যুদ্ধে অর্জিত সাফল্যকে সুসংহত ও স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে দেশের জনগণের মধ্যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সবার আগে সর্বোচ্চ নেতার নির্বাহী কর্তৃত্ব ও কার্যকর সক্ষমতা আরও সম্প্রসারণ করতে হবে। তার ভাষায়, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এই ভিত্তি থেকেই।

এদিকে, শনিবার (১ আগস্ট) ট্রাম্পের যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে হামলা করেছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার এক বার্তায় জানায় যে, নির্দেশ অমান্যকারী তেল ট্যাঙ্কারগুলোকে আঘাত হেনে থামিয়ে দেওয়া হয়েছে এবং অন্য চারটি তেল ট্যাঙ্কার দ্রুত গতিপথ পরিবর্তন করে তাদের পূর্বের অবস্থানে ফিরে গেছে। জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় একটি অঘোষিত পথ দিয়ে হরমুজ অতিক্রম করার চেষ্টা করেছিল।

এমন পরিস্থিতিতে যুদ্ধে জয়-পরাজয় নিয়ে রায় দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমর বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্থায়ী করতে যাচ্ছে ভিসা বন্ড কর্মসূচিকে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার...

এই বিভাগের অন্যান্য সংবাদ