spot_img

আগামী ৪ সপ্তাহ ইরানের ওপর হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবশ্যই পরুন

আগামী চার সপ্তাহেও ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের ওপর ‘খুব কঠোরভাবে’ হামলা চালাবে ওয়াশিংটন।

ট্রাম্পের ভাষায়, ‘এক পর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, বোর্ড অব পিস, গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছেছে।

ট্রাম্প লেখেন, ‘আজ বোর্ড অব পিস হামাস এবং গাজার অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।’

হোয়াইট হাউসের বোর্ড অব পিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্য জেরুজালেম পোস্টকে জানান, হামাসের বিভিন্ন উদ্বেগ ও আপত্তি ছিল। কয়েক মাস ধরে অত্যন্ত সতর্ক ও সংবেদনশীল আলোচনার পর এ অগ্রগতি সম্ভব হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানান।

কর্মকর্তারা আরও বলেন, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা হয়েছে। তাদের অন্যতম লক্ষ্য ছিল হামাসের কাছে সরাসরি অর্থায়নের পথ বন্ধ করা।

এছাড়া গাজায় একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে প্রতিদিন পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এর অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর জন্য অর্থ সংগ্রহ, সদস্য নিয়োগ এবং হামাসের পরিবর্তে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় ফিলিস্তিনি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজও চলেছে বলে জানানো হয়।

তবে হামাস বা ইরানের পক্ষ থেকে অ্যাক্সিওসের এ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ