spot_img

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের

অবশ্যই পরুন

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি অভিযোগ করেছেন, ইরানের নির্দেশনায় লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে হুথি বিদ্রোহীরা। এই পদক্ষেপকে তিনি ‌‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছেন।

এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আল-এরিয়ানি বলেন, সম্প্রতি প্রাপ্ত নিশ্চিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম কৌশলগত এই সামুদ্রিক করিডোরকে মিলিশিয়াদের সামরিক ও সন্ত্রাসী কার্যকলাপের অর্থায়নের স্থায়ী উৎসে পরিণত করার চক্রান্ত চলছে।

তিনি দাবি করেন, এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে এবং শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায়ের জন্য বিশেষ সংস্থা প্রতিষ্ঠায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বিশেষজ্ঞরা সরাসরি সহায়তা করছেন।

এদিকে হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায়, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ সৌদি অপরিশোধিত তেল সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে ব্যবহূত হচ্ছে। এই পরিস্থিতিতে হুথিদের এই শুল্ক আরোপের পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

কিম জং উনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া জানিয়েছে এত সহজে নয়

চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ