spot_img

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অবশ্যই পরুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এদিন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান ডিবি’র অতিরিক্ত এ কমিশনার।

উল্লেখ্য, লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্যও।

সর্বশেষ সংবাদ

হরমুজের কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ