spot_img

আমি আমার সর্বস্ব উজাড় করে দেব: জিনেদিন জিদান

অবশ্যই পরুন

অনুষ্ঠানিকভাবে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

মঙ্গলবার (২৮ জুলাই) ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী ৪ বছরের জন্য দায়িত্ব সামলাবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি জিদানকে স্বাগত জানিয়ে বলেন, জিদানের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিতবোধ করছি। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিদান বলেন, আমার জন্য এটি একটি স্বপ্নের মতো এবং ক্যারিয়ারের স্বাভাবিক ধারাবাহিকতা। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত ৪-৫ বছরে ক্লাব ফুটবলের বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষাতেই আমি সেগুলোর সবকটি প্রত্যাখ্যান করি।

তিনি বলেন, আমার ক্যারিয়ার ও অভিজ্ঞতার পর এই একটি দায়িত্বই আমি মন থেকে পালন করতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, একবারে তৃণমূল স্তর থেকে শুরু করে ধাপে ধাপে ফ্রান্সের মূল দলে খেলেছি। আজ এই দলের প্রধান কোচ হতে পেরে আমি গর্বিত। দলটির জয়ের ধারা বজায় রাখতে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।

ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, জিদানের সাথে আগামী ৪ বছরের জন্য চুক্তি করা হয়েছে। এই মেয়াদের মধ্যে রয়েছে উয়েফা নেশনস লিগ, ইউরো ২০২৮-এর বাছাইপর্ব এবং ২০৩০ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্ব।

সূত্র: ইয়াহু স্পোর্টস

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির শীর্ষ নেতা কিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ