spot_img

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অমিত হাসান।

শনিবার (৩১ অক্টোবর)  দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না মুমিনুলকে। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও আমিতে হাসান।

সর্বশেষ সংবাদ

দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বস্তি বার্সেলোনার

এল ক্লাসিকোয় হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে জয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার (৩১ অক্টোবর) আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে আবারও স্প্যানিশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ