spot_img

নিষিদ্ধ হলেন সান্তোস তারকা নেইমার

অবশ্যই পরুন

ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। গ্লোবোডটকম

গত শনিবার (২৫ জুলাই) ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডে শাপেকোয়েন্সের বিপক্ষে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর তিনি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

এ সময় দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেয়ায় ম্যাচের রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান। মৌসুমে এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড, ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী লিগ ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

এর ফলে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। ব্রাসিলিয়ার সময় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের পর এটিই ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম ম্যাচ। ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর কয়েক দিনের বিশ্রাম পেয়েছিলেন তিনি। এরপর ১৭ জুলাই অনুশীলনে ফিরে আবারও ক্লাবের হয়ে মাঠে নামেন।

তবে লিগে নিষিদ্ধ হলেও সান্তোসের আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতার ম্যাচে নেইমারের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে মঙ্গলবার নিজেদের মাঠে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে আতিথ্য দেবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। সেখানে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ