spot_img

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অবশ্যই পরুন

উত্তর আমেরিকার ফুটবলের অন্যতম আকর্ষণ এমএলএস অল-স্টার ম্যাচ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে ঘোষিত দলে জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

আগামী ২৯ জুলাই উত্তর ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকান লিগ লিগা এমএক্স অল-স্টার দলের মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল।

বিশ্বকাপের দীর্ঘ ও ব্যস্ত মৌসুম শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার নীতিমালার অংশ হিসেবে মেসি এবং তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মেসি ও ডি পলের অনুপস্থিতি, পাশাপাশি ইনজুরি ও ক্লাব পরিবর্তনের কারণে বাদ পড়া খেলোয়াড়দের জায়গায় চারজন নতুন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে এমএলএস।

নতুনদের মধ্যে রয়েছেন হিউস্টন ডায়নামোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুইলহার্মে, যিনি অভিষেক মৌসুমেই আটটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে নজর কাড়েন।

এ ছাড়া শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল চলতি মৌসুমে পাঁচটি গোল ও সাতটি অ্যাসিস্ট করে অল-স্টার দলে জায়গা পেয়েছেন। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসও দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দলে ডাক পেয়েছেন।

মেসি ও ডি পল ছাড়াও স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরও দুজন ফুটবলার। মেক্সিকান ক্লাব সিএফ মনতেরেতে যোগ দেওয়ায় দলে নেই হুগো কুইপার্স। অন্যদিকে শরীরের নিচের অংশে চোট পাওয়ায় খেলতে পারবেন না তরুণ ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি।

এমএলএস অল-স্টার দলের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্সিম ক্রাপো, ম্যাট ফ্রিজ, ব্রায়ান শোয়াক।

ডিফেন্ডার: ম্যাক্স আরফস্টেন, লুকাস হেরিংটন, রিচি লারিয়া, অ্যান্থনি মারকানিচ, স্টিভেন মোরেইরা, ড্যানিয়েল মুনি, অ্যান্ডি নাজার, জ্যাকসন রেগান, টিম রিম।

মিডফিল্ডার: সেবাস্তিয়ান বারহাল্টার, পেপ বিয়েল, ইয়ানিক ব্রাইট, আন্দ্রেস কুবাস, এভান্দার, কার্লেস গিল, জেভিয়ার গোজো, হানি মুখতার, থমাস মুলার, অ্যাশলে ওয়েস্টউড।

ফরোয়ার্ড: অ্যান্ডার্স ড্রেয়ার, গুইলহার্মে, জুলিয়ান হল, সন হিউং-মিন, পিটার মুসা, স্যাম সুরিজ এবং ফিলিপ জিঙ্কারনাগেল।

সর্বশেষ সংবাদ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ