spot_img

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকের। এতে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ‘আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়ে আমরা কথা বলব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান। একই সঙ্গে আমাদের লক্ষ্য হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের চারপাশে শান্তির পরিধি আরও বিস্তৃত করা।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতায় দেখেছি, এমন জটিল সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞা; দুটো নিয়েই এগোতে হয়।’

নিজের সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়েই এই সফরে যাচ্ছি। আর সেটি হচ্ছে, আমাদের প্রিয় রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করা।’

নেতানিয়াহু জানান, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে দুই নেতার অষ্টম বৈঠক হতে যাচ্ছে। তার ভাষ্য, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্য যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানদের তুলনায়, আমার সঙ্গে তার (ট্রাম্পের) বৈঠকই সবচেয়ে বেশি হয়েছে। এটি যেমন বড় সম্মানের, তেমনি বড় দায়িত্বও।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন নেতানিয়াহু। গত ১২ জুলাই, স্বল্প সময়ের অসুস্থতার পর মারা যান এই মার্কিন সিনেটর।

সর্বশেষ সংবাদ

শিক্ষিকার রিল বিতর্কে যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিওকে ঘিরে সামাজিকমাধ্যমে চলা বিতর্কের মধ্যে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় বর্ষার গান ‘শ্রাবণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ