spot_img

প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় শেষনিশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরান: আরাঘচি

অবশ্যই পরুন

দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর খামির শহরে তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বন্দর খামির সেতু পার হওয়ার সময় তিন গ্রামবাসী নিহত হয়েছেন।”

তিনি বলেন, “তারা সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।”

আরাঘচি আরও বলেন, “ইরান আমাদের মাতৃভূমি—উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আমরা আমাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবো।”

এদিকে, ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ স্পেনের

একটা বিশ্বকাপ শেষ হবে আর ট্রফি উঁচিয়ে ধরবে স্পেন– এটাই যেন এখন ভবিতব্য। ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ