spot_img

শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি চার সহযোগীসহ গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মতিঝিলের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত কয়েক মাসে মতিঝিল এলাকায় যেসব অপরাধ কর্মকাণ্ড হয়েছে—এর বেশির ভাগের সঙ্গেই বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। গতকাল মতিঝিল এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়; তবে জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ড চালাতো।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রস্তাবে ট্রাম্প বললেন—‘আমি প্রত্যাখ্যান করছি’

চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ