spot_img

কৃষক কার্ড কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, প্রকৃত কৃষকের অধিকার: কৃষিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের প্রতিটি প্রকৃত কৃষকের অধিকার হিসেবে কৃষক কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষক কার্ড কোনো বিশেষ শ্রেণির জন্য নয়; তবে কার্ডের জন্য তথ্য দেওয়ার সময় কেউ ভুল তথ্য দিলে তিনি শুধু সুবিধা থেকেই বঞ্চিত হবেন না, আইনি জটিলতায়ও পড়তে পারেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কালি মহাজন বাড়িতে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আওতায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এজন্য প্রকৃত কৃষকদের সঠিক তথ্যভাণ্ডার তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের নির্ভুল তথ্য থাকলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারি ভর্তুকি, প্রণোদনা ও জরুরি সহায়তা দ্রুত প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি জাতীয় ডাটাবেজ গড়ে তোলা হচ্ছে। এতে কৃষকের পরিচয়, জমির পরিমাণ, উৎপাদনের ধরন, মৎস্য এবং প্রাণিসম্পদ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে কৃষি নীতি প্রণয়ন ও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনায় এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় চলতি বছর ৪৩ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

পরিদর্শন শেষে তিনি তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। এছাড়া কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থা এবং সরকারি সেবা পাওয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

সর্বশেষ সংবাদ

আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ