spot_img

পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে ১২ আগস্ট

অবশ্যই পরুন

দেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এ মাস গণনা শুরু হবে। পবিত্র আখেরী চাহার সোম্বা ১২ আগস্ট পালিত হবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি।

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সর্বশেষ সংবাদ

‘পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মানতে নারাজ জাপান

জাপানে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালনের দিনে দেশটির পারমাণবিক অস্ত্রসংক্রান্ত দীর্ঘদিনের অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ