spot_img

পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে ১২ আগস্ট

অবশ্যই পরুন

দেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এ মাস গণনা শুরু হবে। পবিত্র আখেরী চাহার সোম্বা ১২ আগস্ট পালিত হবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি।

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটার বেছে নিলেন ইনজামাম

ক্রিকেট ইতিহাসে এমন অনেক কিংবদন্তি রয়েছেন, যারা ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ হলেও ক্যারিয়ার শেষে বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেননি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ