spot_img

টরেন্টোতে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫, ঘটনাস্থলে মৃত্যু ২

অবশ্যই পরুন

কানাডার টরেন্টোতে সক্রিয় বন্দুকধারীর হামলায় ৫ জন গুলিবিদ্ধ ও ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। টরেন্টো পুলিশের এক্স-এ দেওয়া বার্তা অনুযায়ী, শনিবার (১১ জুলাই) এ ঘটনা ঘটে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সিটিভি নিউজের তথ্যমতে, টরন্টোর মিডটাউনে বার্ষিক ল্যাটিন উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তদন্ত ও পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকায় জনসাধারণকে হামলার ঘটনাস্থল এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে পুলিশ। টরেন্টো পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা পুলিশের দাফতরিক বিবৃতির বাইরে কথা বলতে রাজি হননি।

তবে, সন্দেহভাজন, উদ্দেশ্য বা গ্রেফতার সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বিবরণ প্রকাশ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার বার্তা সংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ