spot_img

দ্রুত ও কম খরচে এআই মডেল আনছেন ইলন মাস্ক

অবশ্যই পরুন

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে যাচ্ছে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, ব্যক্তিগত বেটা পরীক্ষায় ইতিবাচক সাড়া পাওয়ার পর গ্রোক ৪.৫ আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সবার জন্য উন্মুক্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মাস্ক জানান, নতুন এই এআই মডেলটি ব্যবহারকারীদের কাছ থেকে শক্তিশালী ইতিবাচক সাড়া পেয়েছে। তিনি গ্রোক ৪.৫-কে ‘অপাস-ক্লাল মডেল হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি অ্যানথ্রপিক-এর ক্লড সিরিজের উন্নত মডেলগুলোর সঙ্গে তুলনা টানেন। মাস্কের দাবি, গ্রোক ৪.৫ আগের সংস্করণের তুলনায় আরও দ্রুত, টোকেন ব্যবহারে বেশি দক্ষ এবং পরিচালন ব্যয়ও কম।

ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী, গ্রোক ৪.৫ তৈরি হয়েছে স্পেসএক্সএআই-এর নতুন ১ দশমিক ৫ ট্রিলিয়ন প্যারামিটারের ভি৯ ফাউন্ডেশন মডেল-এর ওপর। এটি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এআই প্রযুক্তিগুলোর একটি। যদিও স্পেসএক্সএআই এখনো বিস্তারিত বেঞ্চমার্ক প্রকাশ করেনি, মাস্কের দাবি গ্রোক ৪.৫ কম কম্পিউটিং সম্পদ ব্যবহার করেই উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম। ফলে এটি পরিচালনার খরচও কম হবে।

বর্তমানে এআই ব্যবহাড়ের জনপ্রিয়টা এবং প্রয়োজন বেড়েছে। আর তাই বিভিন্ন নতুন মডেল বাঁজারে আসছে। দ্রুত সময়ে, কম খরচে সেরা কাজ দেয়ার জন্য প্রতিনিয়ত উন্নত করা হচ্ছে এআই মডেল। গত কয়েক মাসে ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল এবং মেটা সবগুলো প্রতিষ্ঠানই নতুন ও আরও সক্ষম এআই মডেল উন্মোচন করেছে।

সূত্র: ইয়ন

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকারকর্মী আইরিন খান। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ