spot_img

পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়াতে শাহবাজ শরিফের আহ্বান

অবশ্যই পরুন

পাকিস্তান ও তুরস্ক তাদের ঐতিহাসিক বন্ধুত্বকে বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করেছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

ইসলামাবাদে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা বলেন।

পাক প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁর এই আহ্বানের মূল লক্ষ্য হলো রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও তুরস্কের অংশীদারত্ব এখন রাজনৈতিক সংলাপ, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। দুই দেশের সম্পর্কের পরিপক্বতারই প্রতিফলন এই বহুমাত্রিক সহযোগিতা।

গত ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এই চুক্তি সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করবে।

একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তিন দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানও এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি পাকিস্তান সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের নীতিতে অবিচল রয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি দেশটির অন্যতম মূলনীতি বলে জানান শাহবাজ শরিফ।

অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও তুরস্কের মধ্যে শক্তিশালী সহযোগিতা রয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্কের অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের গভীরতার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বেরও সামঞ্জস্য থাকা প্রয়োজন।

তিনি করাচিতে ‘প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান স্পেশাল ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দেন। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল তুরস্কের বিনিয়োগ আকর্ষণ এবং পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাক প্রধানমন্ত্রীর মতে, তরুণ জনগোষ্ঠী, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কারণে পাকিস্তানে তুর্কি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্ক দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই অংশীদারত্ব ভবিষ্যতে উভয় দেশের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। র্সত্র: টাইমস অব ইসলামাবাদ

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ