spot_img

স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের, পাত্তা দিচ্ছেন না সানচেজ

অবশ্যই পরুন

ন্যাটোতে পর্যাপ্ত আর্থিক অবদান না রাখার অভিযোগ এনে স্পেনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দেন।

তবে ট্রাম্পের এমন বক্তব্যে বিচলিত নয় স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের সম্পর্ক আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং তারা ট্রাম্পের মন্তব্যকে ব্যবসায়িক ও রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবেই দেখছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটো জোটে স্পেন একটি ‘খুবই দুর্বল অংশীদার’। তার অভিযোগ, দেশটি জোটের প্রতিরক্ষা ব্যয়ে প্রয়োজনীয় অবদান রাখছে না। এ কারণে স্পেনের সঙ্গে সম্পর্ক সীমিত করার ইচ্ছার কথাও জানান তিনি।

এ সময় তিনি স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের আহ্বান জানান। পাশাপাশি দেশটিতে ভ্রমণ ও অন্যান্য যোগাযোগ থেকেও বিরত থাকার পরামর্শ দেন।

মূলত ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতপার্থক্য থেকেই ওয়াশিংটন ও মাদ্রিদের এই টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের চাপের মুখে ন্যাটোর অধিকাংশ সদস্য ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে সম্মত হলেও স্পেন এ প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। এছাড়া ইরান-সংক্রান্ত সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াও ট্রাম্পের অসন্তোষের অন্যতম কারণ বলে জানা গেছে।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এই সম্পর্ক পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘ব্যবসায়িক রুটিনের অংশ’ হিসেবে উল্লেখ করেছে।

একই সংবাদ সম্মেলনে ইরান প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যে সমঝোতা হয়েছিল, তা এখন কার্যত শেষ হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকারকর্মী আইরিন খান। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ