spot_img

বলিউডে টিকে থাকার লড়াই নিয়ে মুখ খুললেন রীতেশ দেশমুখ

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম সফল তারকাদের তালিকায় আছেন রীতেশ দেশমুখ। তবে তার এই যাত্রা কিন্তু সহজ ছিল না। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সম্প্রতি নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-তে প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের সময় ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রতিযোগী যোগেশ রাওয়াত অভিযোগ করেন, পুরো সত্য না জেনেই অনেকেই তাকে প্রতারক বলে তকমা দিয়েছেন। এতে শুধু তিনিই নন, তার পরিবারও মানসিকভাবে আঘাত পেয়েছে। এই প্রসঙ্গেই রীতেশ বলেন, মানুষের ধারণা সময়ের সঙ্গে তৈরি হয়, আর সেটি বদলাতে অনেক ধৈর্য ও পরিশ্রম লাগে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে রীতেশ বলেন, আমি যখন প্রথম সিনেমায় অভিনয় করি, তখন আমার বাবা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। সবাই বলত, ওর বাবা মুখ্যমন্ত্রী বলেই কাজ পাচ্ছে, আর সেই কারণেই ওর সিনেমাও চলছে। আর আমিও এই সময়ের মধ্য দিয়ে গেছি।

তিনি আরও বলেন, আজ ২৩ বছর আর ৬০টি সিনেমা করার পর আমি সবার সামনে দাঁড়িয়ে আছি। এতদিনে সেই সব তকমা ভেঙে ফেলতে পেরেছি। কিছু তকমা ভাঙতে সময় লাগে, কঠোর পরিশ্রম লাগে। কিন্তু আপনি যদি লক্ষ্য থেকে না সরে যান, একসময় সেই তকমা ভেঙে যায়।

প্রসঙ্গত, রীতেশের বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রীতেশের। এরপর ‘ক্যা কুল হ্যায় হাম’, ‘হে বেবি’, ‘ধামাল’, ‘হাউসফুল’-সহ একাধিক বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

সম্প্রতি অভিনেতার অভিনীত, প্রযোজিত ও পরিচালিত মারাঠি সিনেমা ‘রাজা শিবাজি’ বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি রুপি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয় করা মারাঠি সিনেমার রেকর্ড গড়েছে। বর্তমানে ফারাহ খান-এর সঙ্গে যৌথভাবে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’ সঞ্চালনা করছেন রীতেশ দেশমুখ। ।

সর্বশেষ সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্টে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ