spot_img

জানাজায় জনসমুদ্র ও চোখের অশ্রু বিশ্বকে বড় বার্তা দিয়েছে: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই-এর বিদায় অনুষ্ঠানে সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি এবং আবেগঘন আচরণ বিশ্বের বুকে এক অনন্য বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই উপস্থিতি যেকোনো মুখস্থ কথার চেয়েও অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ।

রোববার গভীর রাতে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে রাষ্ট্রপতি পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই, তাঁর পরিবারের সদস্য এবং ইরান ও ইসলামের গৌরব রক্ষায় সাম্প্রতিক যুদ্ধে জীবন উৎসর্গকারী অন্যান্য ইরানি শহীদদের শাহাদাতবরণে গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে পেজেশকিয়ান মানুষের আচরণের শক্তির ওপর জোর দিয়ে বলেন, মানুষ মুখে অনেক কথাই বলতে পারে। আমি যদি আজ মুখে কিছু বলি, তবে শেষ পর্যন্ত তা কেবল কয়েকজন ফার্সিভাষী মানুষই বুঝবেন। কিন্তু মানুষের আচরণ, উপস্থিতি এবং গভীর আবেগ এমন একটি ভাষা, যা পুরো বিশ্ব এক পলকেই বুঝতে পারে।

তিনি আরও যোগ করেন, এই বিদায় অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের চোখ থেকে ঝরে পড়া অশ্রু এবং এই জনসমুদ্র কোনো কৃত্রিম বিষয় নয়; এটি মানুষের অন্তরের গভীর বেদনা ও দুঃখ থেকে উৎসারিত হয়েছে। আর বিশ্ববাসী আজ এই অকাট্য সত্যটি প্রত্যক্ষ করছে। সমস্ত কথাবার্তা এবং রাজনৈতিক আলোচনার চেয়েও বেশি শক্তিশালী হলো আমাদের প্রিয় নেতার জানাজায় জনগণের এই স্বতঃস্ফূর্ত আচরণ।

বক্তব্যের শেষাংশে ইরানের রাষ্ট্রপতি এই শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, আমরা যখন আমাদের নেতাকে বিদায় জানাচ্ছি, তখন একে আমি কেবলই একটি বিদায় অনুষ্ঠান হিসেবে দেখতে রাজি নই। এটি আসলে কোনো বিদায় নয়; বরং শহীদ নেতার দেখানো আদর্শ ও পথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার এক নতুন অঙ্গীকার।

আল জাজিরা

সর্বশেষ সংবাদ

এটাই আমার শেষ বিশ্বকাপ, স্পেন ম্যাচ যেন শেষ ম্যাচ না হয়: রোনালদো

বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেই জানিয়ে দিলেন, ২০২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ