spot_img

ইসরায়েলের সঙ্গে ‘গোয়েন্দা সহযোগিতার’ অভিযোগে ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিলো হামাস

অবশ্যই পরুন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার অভিযোগে গাজা উপত্যকায় এক ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামাস-সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ‘রেজিস্ট্যান্স সিকিউরিটি’ এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

হামাসের দাবি, অভিযুক্ত ব্যক্তির দেওয়া তথ্যের কারণে কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সাবেক কমান্ডার ইজ্জেদ্দিন হাদ্দাদও রয়েছেন।

হামাস-সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত মে মাসে, হাদ্দাদ নিহত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়।

সূত্রগুলোর দাবি, গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার সময়ও ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। গ্রেফতারের পর তিনি অভিযোগ স্বীকার করেন এবং হাদ্দাদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথাও জানান।

এছাড়া জিজ্ঞাসাবাদে তিনি ইসরায়েলকে এমন তথ্য সরবরাহ করার কথাও স্বীকার করেন, যার ভিত্তিতে গাজায় প্রায় ৩০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। গ্রেফতারের সময় তার কাছ থেকে নজরদারি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে সংগঠনটির সূত্রগুলোর দাবি।

সর্বশেষ সংবাদ

নতুন আলোচনায় হৃতিক আর সুজানের বিচ্ছেদ, মুখ খুললেন ফারাহ

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ