গুলশান ও বনানীর বেশিরভাগ ভবনের সুয়ারেজ লাইন লেকের সঙ্গে সংযুক্ত। লেক ও খালের পরিবেশ উন্নত করতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হবে। একথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গুলশান-২-এ ভলান্টিয়ার সংগঠনের উদ্যোগে ‘খাল বাঁচাই’ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, লেকগুলোতে দেওয়া সুয়ারেজ লাইন দ্রুত বন্ধ করা হবে। বাসা-বাড়ির বর্জ্য পরিবহনের মাধ্যমে দাশেরকান্দীতে নিয়ে পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গন্ধমুক্ত ও আধুনিক শহর উপহার দিতে কাজ করে যাচ্ছে ডিএনসিসি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ শুধু ডিএনসিসির একার পক্ষে সম্ভব নয়। বাসাবাড়িতে যেন লার্ভা না হয়, সেজন্য বাসিন্দাদের চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান শফিকুল ইসলাম।

